Today 17 Mar 2026
Top today
Welcome to cholontika

দল বেধে মশারা খেয়ে গেলো রক্ত

: | : ০৩/০৬/২০১৩

হনহনিয়ে পনপনিয়ে, ঘরে এলো মশা
এসে দেখে আমরা, চেয়ারেতে বসা

‘এত রাতে তোমরা, বসে আছ কেনো
আমরাও অতিথি, নই যেনো তেনো

শুয়ে পড়ো তাড়াতাড়ি, রক্ত খাবো
তারপর হাসিমুখে, বাড়িতে যাবো’

মশাদের কথা শুনে, বিছানাতে যাই
ঘুম নেই চোখে তবু, মুখে ওঠে হাই

দল বেধে মশারা খেয়ে গেলো রক্ত
বলে গেলো, ‘আমরা, তোমাদের ভক্ত’

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top