Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

আশরাফুলকে নিয়ে বাংলা নিউ‍সে আমার একটি লেখা

: | : ০৭/০৬/২০১৩

আশরাফুল‍

আশরাফুল‍

তোমার মতো আশরাফুল যে বিজয় পতাকা ওড়ায়
যার উচ্ছ্বাসে জাগে বাংলা ক্ষণিকে হাসায়-কাঁদায়।
‍তোমার মতো আশরাফু‍লের ’পেক্ষায় কোটি দর্শক
আনন্দের বন্যায় মেতে ওঠাবে মুছে সব শোক।

তুমি তো সেই আশরা‍ফুল যার ইনিংসে উঠে ঝড়
বিজয় পতাকা হাতে সে তুমি কিভাবে স্বার্থপর?
যে অকপটে কাঁদতে পারে নিজের করা ভুলে
কী করে দোষী বলি তাকে বলো ক্রিকেটের ভবকূলে!

যার উচ্ছ্বাসে জাগে বাংলা মুখরিত হয় মাঠ
কোন ভুলে সে ঘটাতে পারে এইমতো বিভ্রাট।
মনের আকাশে ভুলের জন্য মেঘ ভাসে যার মুখে
লাল-সবুজের হৃদয়ও জানি সমব্যথি তার দুঃখে।
তুমি হারবে না, হারতে পারো না, নও তুমি স্বার্থপর,
ছিলাম পাশে সাপোর্টার আছি ধরে রেখো মনে জোর।

 

আমার লেখা সমূহ পড়তেঃ
www.facebook.com/musaddek71

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top