Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

কবি হওয়া নয়ত সোজা

: | : ১৬/০৬/২০১৩

ছন্দ দিয়ে মন ভরে যে বাক্যে হাজার দ্বন্দ
আগে পিছে যাই বা থাকুক
শেষ কথাটায় ছন্দ।

বাক্যটাকে মিলাতে হয় শেষে দিয়ে অন্ত
তা না হলে পড়তে পাঠক ভাঙবে নিজের দন্ত।

মাত্রা যদি ঠিক না থাকে ডাকবে না কেউ কবি
তাঁরচেয়ে বরং মন দিয়ে তাই আঁক বগের ছবি।

কবি হওয়া ভাবছ নাকি এত্ত এত্ত সোজা
ধুত্তরি ছাই! হচ্ছে নাতো
সবগুলো মিল গোঁজা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top