Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

ইতিহাস

: | : ২৩/০৬/২০১৩

দাদা বলে,
পুকুর ভরা মাছ ছিল
আর গোয়াল ভরা গাই
কৃষক জেলে সবাই মিলে
গান গেয়ে যাই।
দাদি বলে,
বালতি ভরা দুধ ছিল
আর ঘোলা ভরা ধান,
নারী পুরুষ সবাই মিলে
গাইতাম আনন্দের গান।

সেই দিন গুলো ইতিহাসের
পাতায় নিল এখন ঠাঁই,
যে দিক তাকাই সে দিক শুধু
দুঃখ দুর্দশা দেখতে পাই।

ইতিহাসের সেই দিন গুলো
আর কি ফিরে পাব,
প্রাণ খুলে কি আবার আমরা
নতুন করে হাসবো?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top