Today 17 Mar 2026
Top today
Welcome to cholontika

অনুভব

: | : ২৬/০৬/২০১৩

কখনো অনুভব হয়
আমার মুখ দিয়ে তুমিই কথা বলছ
আমার কান দিয়ে তুমিই শুনছ
আমার হাত দিয়ে তুমিই সব কিছু করছ
আমার পা দিয়ে তুমিই হেঁটে চলছ
আমার মন-মগজ দিয়ে তুমিই চিন্তা করছআমার চক্ষু দিয়ে তুমিই দেখছ

আবার কখনো মনে হয়
তোমার মুখ দিয়ে আমি কথা বলছি
তোমার কান দিয়ে আমি শুনছি
তোমার হাত দিয়ে আমি সব কাজ করছি
তোমার পা দিয়ে আমি হেঁটে চলছি
তোমার মন-মগজ দিয়ে আমি চিন্তা করছি
তোমার চক্ষু দিয়ে আমি সব কিছু দেখছি

আবার কখনো অনুভব হয়
তোমার মুখ দিয়েই তুমি সব কিছু বলছ
তোমার কান দিয়েই তুমি শুনছ
তোমার হাত দিয়েই তুমি সব কাজ করছ
তোমার পা দিয়েই তুমি হেঁটে চলছ
তোমার মন-মগজ দিয়েই তুমি চিন্তা ভাবনা করছ
তোমার চক্ষু দিয়েই তুমি দেখছ
মাঝখানে আমার কোন অস্তিত্বই নেই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top