Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

কখনো

: | : ২৭/০৬/২০১৩

আমি কখনো তাঁকে
একজন রক্ত-মাংসের মানুষ রূপেই জানি
আর মানুষ মনে করেই ভালবাসি

আবার কখনো তাঁর মাঝে
তোমার রূপ দেখি
তোমার অনন্ত রূপের ধারা-স্রোত
প্রবাহিত হয় তাঁর সর্বাঙ্গে
আর তখন আমি তাঁকে
তোমাকে মনে করেই ভালবাসি
আবার কখনো আমি
মোটেই তাঁকে দেখতে পাই না
আমার দৃশ্যপট থেকে
তাঁর অস্তিত্বই বিলুপ্ত হয়ে যায়
তাঁর পরিবর্তে
তাঁর স্থলে
তোমাকেই শুধু দেখতে পাই
তখন আমি
তোমাকেই শুধু ভালবাসি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top