Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

ইতি তোমার বাবা

: | : ১২/০৭/২০১৩

আজকে তোমার জন্মদিনে
মা’কে বোল আনতে কিনে
তিনটি গোলাপ ফুল।

একটি গোলাপ আমার নামে
পাঠিয়ে দিও রঙিন খামে
হয় না যেন ভুল।

তোমার গোলাপ আমার কাছে
সারা বছর থাকবে বেঁচে
হ’য়ে তোমার মুখ।

তোমার মুখটি দেখে দেখে
কত ছবি যাব এঁকে
ওটাই আমার সুখ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top