Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

বহুদিন পর-গোলাপের চাষাবাদ

: | : ২৬/০৭/২০১৩

Rose-1
–রুদ্র মোহাম্মদ ইদ্রিস
(বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি শফিকুল ইসলামের অমর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত পংক্তিমালা)

তোমার ভালবাসার সুরভি
বিমোহিত করেছে আমায়,আমাদের।
বহুদিন পর অনুর্বর মৃত্তিকা ভেদ করে
উঠে আসছে নতুন আলো।
এখানে এখোন গোলাপের চাষাবাদ অবিরত
আশাহত পথিকের সামনে কে যেন দাড়িয়ে আছে
টর্চ হাতে।

আমরা তাকে এতটা চিনি না-
যারা চিনেছে তারা বলেছে শব্দভূক।
নাক্ষত্রিক রোদে শোভন অন্ধকার ভেদ করে
অসীম সাগরে সে এক নাবিক।

তোমাকে ভালবাসা যায়
খুব কাছের মনে হয় তোমাকে,
এসো তবে আজ হল্লা করি।
আউডার আড়াল থেকে বেড়িয়ে আসছে রমণীরা
সুলতার হাত ধরে,
তার সম্মানে আড্ডা হবে আজ॥

কবির জীবন ও কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে ভিজিট করুনঃ-http://www.facebook.com/sfk505

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top