Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

উল্টা

: | : ২৭/০৭/২০১৩

বেলা শেষে উল্টা দেশে

উল্টাই হল সিদা

অসৎ পথে সংবর্ধনা

সৎ পথে বাঁধা,

সত্য কথা কেউ শোনে না

কান ঝালাপালা

মিথ্যাচারে বাহবা অনেক

করতালিতে ফাঁটায় হাতের তলা ।

 

সত্যের বাতি নিভো নিভো

মিথ্যা জ্বলে দাউ দাউ করে

মিথ্যা দিয়েই  গড়ছে প্রাসাদ

সত্যের স্থান ভাঙ্গা কুঁড়ে ঘরে,

তোমার দেশে তুমিই গরীব

বাকী সবাই ধনবান

কারণ তুমি সত্যের পথিক

বাকীরা মিথ্যায় বলিয়ান ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top