Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

ফুল ফোটে

: | : ১৫/০৮/২০১৩

ফুল ফোটে ফাল্গুনে
ফুল ফোটে জোছনায়
বনে বনে ফুল ফোটে
মনের তো দোষ নাই।

ধারাপাতে ফুল ফোটে
ফুল ফোটে রোদ্দুরে
নীলাকাশে ফুল ফোটে
কখনও সমুদ্দুরে।

ফুল ফোটে শুকতারা
ফুল ফোটে সুখ চাঁদ
নদীতেও ফুল ফোটে
হিসেবে আয়েশী বাঁধ।

ফুল ফোটে হাসি ছুঁয়ে
ফুল ফোটে কান্নায়
ঘরবাড়ি ভেঙে ফুল
ফুটে ওঠে বন্যায়।

ফুল ফোটে কুঁড়ি ঙেঙে
ফুল ফোটে পাহাড়ে
ফুল ফোটে কথাকলি
রঙধনু বাহারে।

*

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top