Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

দুষ্ট বীরের ছেলে

: | : ২৭/০৮/২০১৩

আয় ছুটে সব ছেচ্ছর পাজি মিথ্যাবাদীর দল,
আমরাই সব গড়বো বিশ্ব নয়রে স্বপ্ন ছল।
হই না খারাপ,হই না দুষ্ট,হই নারে চঞ্চল,
দোষ কি তাতে সাহস আছে,আছে বুকে বল।
আছে শক্তি,দুরন্ত গতি, সামনের দিকে চলার,
আছে হিম্মত মিথ্যার সামনে সত্য কথা বলার,
ভালো যারা সৎ ছেলে থাকে ঘরের কোণে
আমরা তখন করি বিপ্লব রাজপথ মাঠ বনে।
আমরা দেখাবো স্বপ্ন আশা গরীব দুঃখীর চোখে
তুলে দেবো অন্ন পানি অনাহারীর মুখে;
জন্মভূমি জন্মদাত্রী নেবে আমাদের কোলে
মাথা তুলে বলবে জননী ‘দুষ্ট বীরের ছেলে’
কি যে মজা হবে তখন কি যে মজা হবে,
আমাদের কথা চিরটা দিন ইতিহাসে লেখা রবে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top