Today 07 Apr 2026
Top today
Welcome to cholontika

“স্বপ্নের বীজতলা”

: | : ২৯/০৮/২০১৩

স্বপ্নের বীজতলাতে জেগেছে কত চারা

কবে রোপণ করবো তোমার জমিনে?

সোনালী ফসলে কবে হবে পোয়াতী?

দোল খাবে মন পবনে।

বাছাই করা কত স্বপ্নের খাঁটি বীজ

বপন করেছি আবেগের বীজতলাতে।

অঙ্কুরিত স্বপ্নের কচি চারা হাসে

তোমার অকৃতিম আশ্বাসের আলোতে।

বিশ্বাসের বেড়াতে ঘেরাও দিয়ে রেখেছি

তোমার জমিনে রোপনের আকাঙ্খায়।

কবে পাবো তোমার জমিনে চাষ করার অনুমতি?

আমি স্বপ্ন চাষী আছি অপেক্ষায়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top