Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

চারটি ছড়া

: | : ০২/০৯/২০১৩

(১)

অভাবে স্বভাব নষ্ট–

গরীব মরে ভাতে,

গরীব হোক,ধনী হোক,

চোর হয় না জাতে।

অর্থ যত অনর্থের মূল,

আছে তা কথাতে।

(২)

অল্প জলের পুঁটি মাছ,

করে রে ফরফর,

গভীর জলের মাছ যে বেশী

করে না নড়চড়।

(৩)

অন্ধের কাছে কিবা দিন,

কিবা হয় রাত,

ঝলমল করে আলো ,

আঁধার আত্মসাৎ !

(৪)

রতন চেনে রতনেরে ,

কচু চেনে শূয়রে,

চকচক হলে সোনাই হবে?

আসলে তা ভুয়োরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top