Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

নিঃস্বার্থ ভালোবাসা

: | : ০৩/০৯/২০১৩

চাঁদোয়া রাতে নির্মল মুখটা তোমার
স্বপ্নের কোরাসে ভেসে উঠে
দ্বিধার রাজ্য ভেঙ্গে শীতল মনে
সুখের পায়রার ঘুম ভাঙ্গে।

অন্ধকার মাড়িয়ে আলোক শিখা
প্রজ্বলিত করে আমার সব তিক্ততা
নীলাভ আকাশজুড়ে দেখি মুখরতা
তোমার বেদনার ঘর সিঁদকাটা।

আমি জনম জনম ধরে তোমার পাঁজরে
সুখের কপোত হয়ে উড়াবো পাতাকা
তুমি কপোতী হয়ে জড়িয়ে রেখো
আমার নিঃস্বার্থ ভালোবাসা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top