Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

চলতে চলতে

: | : ১১/০৯/২০১৩

নিশ্চিন্তে হেঁটে যাচিছ  দু’জনে
ছায়া সুশীতল রাতের আধাঁরে,
সুনিবিড় বনতল,
কোন ভয় নেই, দ্বিধা নেই
নেই কোন সংশয়।
চলতে চলতে কার কন্ঠ ধ্বনি
তোমার নাম ধরে ডাকলো
চেনা চেনা মনে হয়
তার নাম নির্মল।
চলার শেষ হলোনা,
দুটি পথ গেছে বেঁকে
কিছুই বললে না, একা কি করে যাবো
নিস্তব্দ রাত্রির গহীন অন্ধকারে
গভীর একাকীত্ব নিয়ে
নিঃশব্দে পদধুলি এঁকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top