Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

কনে দেখা রোদ্দুর

: | : ১২/০৯/২০১৩

কনে দেখা রোদ্দুর
মিলন বনিক

অনেকদিন পর
বারান্দায় দাঁড়িয়ে দু’জনে
পড়ন্ত বিকেলে দেখা হলো
আশ্বিনে রোদ্দুর।
কেন জানি মনে হলো এই তো শরৎ
তবে নিশ্চয় শিউলী ফোটা সবে শুরু,
তুমি বললে মল মাসের ঢেউ লেগে
এবার পুঁজো কার্তিকে,
সাঙ্গ হতে চললো কুড়ানোর পালা।
তবে আর কি হবে, সময় রেখে বেঁধে।
পশ্চিমাকাশে মেঘের চাদর
কৃষ্ণ বরণ কানু, সুর্যটাকে স্বর্ন গৌর রাধিকার বেশে
মনে হলো কতকাল দেখা হয়নি
এমন কনে দেখা রোদ্দুর।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top