Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

তোমাকে একটি গোলাপ দেব বলে ভেবেছিলাম

: | : ১৮/০৯/২০১৩

তোমাকে একটি গোলাপ দেব বলে ভেবেছিলাম

তারপর-

কত সময় পেরিয়ে গেছে

আমার গোলাপ দেওয়া আর হয়ে ওঠেনি

গোলাপের পাপড়ি গুলো কিছুটা বিবর্ণ

ধূসর পাণ্ডুলিপির ধূসর পাতায়

আর কোন কবিতা লেখা হয়নি,

রাস্তায় পরে থাকা পাপড়িগুলো

আর কখনোই হাতে তুলে নেয়া হয়নি

আমি আসলে আর কোন ফুলের

অপমৃত্যু চাইনি

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top