Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

মেঘলা

: | : ১৮/০৯/২০১৩

আমি এসেছি
তুমি কি টের পাওনি আমার অস্তিত্ব
বাতাসের গন্ধে পাওনি আমার শরীরের…।
আমি তো দেখেছি তোমার স্নান করা
দেখেছি আমার জন্য স্বযতনে
নীল শাড়ি পরা,নীল টিপ…।
তোমার শরীরের ভাঁজে ভাঁজে
আমি মিশে হয়েছি একাকার
তুমি দেখনি মেঘলা…?
আমার চোখেইতো তুমি দেখতে
আজ কি সবই অতীত হলো…।
আমার অনুপস্থিতি
তোমার চোখের অন্ধকার
এখন তোমার ভাবনার
আকাশটাকে করেছে মেঘলা আর…।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top