Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

উল্টো-পাল্টা

: | : ১৯/০৯/২০১৩

হাত দিয়ে যে হাঁটছ বড়

উল্টো করে পা দুটো

মুখের মাঝে নাক ছিল না?

এখন কেন নীল ফুটো?

খাচ্ছ নাকি শিকর বাকর

কুয়াশা আর জাফরান

দিনের  শেষে দাদু নাকি

নিজের কপাল চাপড়ান ?

আব্বু নাকি খেলছে পুতুল

আম্মু মারছে চার ছয়

চাঁদের দিকে তাকিয়ে মামা

পাচ্ছে  কেবল ভুতের ভয় ।

আমার বেলা সব কিছু ঠিক

উল্টো-পাল্টা  করছি না

লেখাপড়ার শিকেয় তোলা

খাতা কলম ধরছি না ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top