Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

আমার প্রিয়তমা

: | : ২০/০৯/২০১৩

আজ চাঁদের জোয়ার এসেছে
আমার তনুমন পাগল তার জন্য
যেমন ব্যাকুল থাকে মাসের পর মাস
আমি জগতের সব প্রেমিকের মতোই
এক মহা প্রেমিক, অন্ধ প্রেমিক
কেন তারে ভালোবাসি,
কেন তার আগমনে মনের সকল
অর্গল খুলে চেয়ে থাকি, আজোও অজানা
হয়তো কোনদিন সে তথ্য জানা হবেনা
আমি জানার আগ্রহই দেখাব না
আমি যে তাকে ভালবাসি, প্রচন্ড।
কোন যুক্তিবোধ থেকে নয়
নয় কোন নীতি নৈতিকতা থেকে
আমি আমার সব কিছু খুলে দেই
তার সামনে, মনের সব দরজা।
আমার প্রিয়তমা তুমি
আজ এসেছ দ্বারে
আমি কি করে থাকি ঘরে
আমার প্রিয়তমা মোহিনী ‘চাঁদ’
আমি তোমায় ভালবাসি

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top