Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

একটুখানি

: | : ২১/০৯/২০১৩

একটুখানি হাসি দিলে
একটু অভিমানে,
অমনি আমি ছুটে এলাম
ভালবাসার টানে।

একটুখানি কাছে এসে
একটু দিলে আদর,
অমনি তোমায় বিছিয়ে দিলাম
ভালবাসার চাদর।

একটুখানি হাত বাড়িয়ে
ধরলে যেদিন হাতে,
ঘুম কাতুরের ঘুম নিয়েছ
সুখ নিয়েছ সাথে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top