Today 22 Nov 2026
Top today
Welcome to cholontika

“যত গর্জে তত বর্ষে না”

: | : ২১/০৯/২০১৩

শক্ত শক্ত যত শব্দ

করি আমি মুখস্থ।

ঝাড়বো আমি তোমায় আজ

করবো তোমায় হেনস্থ।

রাগের জল ফুটছে টগবগ

আছে তোমার খবর।

কিটমিট দাঁতে দাঁত

যেন কাটছি জাবর।

 

কিন্তু একি হল

সবে গেলাম ভুলে।

যখন দেখি তোমার মুখ

যাই আমি গলে।

ফুটন্ত জল হিম হল

হিমাংকের নিচে।

কিছু আর বলা হয় না

ঘুরি তোমার পিছে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top