Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

বাঁকা চোখে গিন্নী-বন্দনা

: | : ২৩/০৯/২০১৩

আঁচলের রঙ ধরে যায়

বধূর চোখের ঝিলিকে,

মনের মাঝে টপকা হাসি

কী জানি আজ কী লিখে।

 

বধূর হাসি হয় না বাসি

যতদিন না গিন্নী হন,

গেরস্থালীর হুংকারে

কাঁপিয়ে তোলে সংসার-বন।

 

গিন্নী কখন পীর জানেন

বলুন দেখি কর্তাকে?

মাংসের চেয়ে স্বাদু

বলেন আলু-ভর্তাকে।

 

বাপের বাড়ি যাওয়ার সময়

গিন্নী আপনার প্রেয়সী,

মন জুড়িয়ে বুক জুড়িয়ে

রাঙিয়ে দেয় রাতের শশী।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top