Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

বায়না

: | : ২৬/০৯/২০১৩

বায়না
মিলন বনিক

ছোট্ট মনির ময়না
রাগলে কথা কয়না,
টুনটুনি তার ছোট বোন
ধরে শুধু বায়না।
হাঁটি হাঁটি পা দুটিতে
রিনিঝিনি নূপূর বাজে,
এদিক ওদিক ছুটবে শুধু
সাজবে আরও বধূ সাজে।
বকলে পরে ময়না
ধরে না আর বায়না,
আদর দেবো সোহাগ দেবো
তাতেও কিছু হয় না।
ময়না বলে, টুনটুনি তুই
বড্ড বেড়েছিস,
টুনটুনি কয় এ বয়সে
তুইও নেচেছিস।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top