Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

ঈদ মানেই সবার মাঝে, নিজকে খুঁজে পাওয়া

: | : ০৯/১০/২০১৩

এই দেখুন না, ঈদ এসেছে, সবার মুখে হাসি
নেই ভেদাভেদ গরিব-দুখী, থাকবো পাশাপাশি

কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না ভাই
খুশির দিনে হাসবো সবাই, এই অধিকার চাই

সবাই নেবো সবার খবর, যাবো সবার বাড়ি
কী রেধেছে, কী খেয়েছে, দেখবো খুলে হাঁড়ি

বিলিয়ে দেবো নিজের হাতে, গোসত ঘরে ঘরে
সঙ্গে দেবো ভালোবাসা, হৃদয় উজাড় করে

ঈদ এসেছে, ঈদ এসেছে, বইছে খুশির হাওয়া
ঈদ মানেই সবার মাঝে, নিজকে খুঁজে পাওয়া

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top