Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

দুঃখগুলো সুখ হয়ে যায় মনে

: | : ২১/১০/২০১৩

ঈদের পরে এলাম ফিরে বাসায়
কেমন আছেন বলেন দেখি সবাই,
কাটলো কেমন ত্যাগ মহিমার ঈদ
কতটুকুন কে করেছেন জবাই।

কয়েক জনের দুঃখ ছিল জানা
হাতে টেনে নিলাম আপন করে,
আমার মনে ছিল যত সুখ
বিলিয়ে দিলাম সবার ঘরে ঘরে।

দুঃখ-ব্যথা নিয়েছি যতটুকুন
সেগুলো আজ সুখ হয়েছে মনে,
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে তাই
বিলিয়ে দিতে পারি জনে জনে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top