Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

এবং সেই পথ

: | : ২৩/১০/২০১৩

কেন জানি পথ ফুরায় না?
দীর্ঘ দিন যাবত একই পথে হাটা, অথচ প্রতিনিয়ত বিনির্মাণে পথ
পথের মোড়ে সেদিনের গজে উঠা, পাকুড় গাছটা সবুজ অঙ্গে মহীরুহ
হাওয়া বয় শিকড় ঘেঁসে ইট সুড়কির বসবার আসনে।

আঁকা বাঁকা পথ ধরে হেঁটে যায় পথিক,
ভেসে আসে বেসুরা বেহুলা লখিন্দর, ঐ দূর সবুজ গাঁও মেঠো পথে
সাঁওতাল পাড়ায় মাদল বাজে, আরও বাজে ঢোল কাসর
গাঁও এর বুকচিরে পাকা সড়ক পথের অদম্য ছুটে চলা।

সেই মেঠো পথে এখন ইট সুড়কি,
গ্রাম্য জীবনে এখন বেশ উচ্ছ্বলতা, ইটের দালান উঠছে গাঁও এ
হাটখোলায় চাউল কল, কাঠ চিড়ার মেশিনে রাতভর কাঠ চেরাই
কলকারখানার আওয়াজ গ্রামের পথের নিস্তব্ধতা ভেঙ্গে যায়।

1420@ 16 আশ্বিন, শরৎকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top