Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

“স্মৃতি”

: | : ০১/১১/২০১৩
স্মৃতি তুই অতীতের নির্যাস।
কখনও তেঁতো কখনও মধুর পিয়াস।
কখনও সুখ কখনও দুঃখের আবেশ।
কখনো বা ভুলে যাওয়া অস্তিত্বের উন্মেষ।

স্মৃতি তুই অতীতের জীবাশ্ম।
ধ্বংস হয়েও তোর হয় না ধ্বংস।
তোর যেন বিড়ালের প্রাণ।
বড়ই কঠিন তোর জান।
স্মৃতি তুই চুপটি মেরে থাকা আগ্নেয়গিরি।
কখনও সুপ্ত কখনও লাভার বারি।

স্মৃতি তুই দগদগে ঘা।
স্মরণের নুনে যাতনার শিখা।
স্মৃতি তুই দীর্ঘজীবী বটবৃক্ষ।
ফেলে আসা অতীতের প্রমাণ-সাক্ষ্য।

কিছু স্মৃতি অবিনশ্বর-অমর।
খাঁড়া করে ধরে রাখে ইতিহাসের কোমর।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top