Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

তোমার চুলের ক্লিপ ২

: | : ০২/১১/২০১৩

খুঁজে চলেছি তোমায়,

ঢাকার রাজপথে, এ গলি থেকে ও গলি।

সেই চায়ের দোকানে এখন আমার নিয়মিত যাত্রা।

দোকানি এখন আর হয়না বিরক্ত,

বরং আমার খোঁজে দেয় নতুন মাত্রা।

 

পকেটে এখনও আমার, তোমার সেই চুলের ক্লিপ,

যা তোমার সন্ধ্যার পশ্চিমাকাশে জমা হওয়া মেঘের

মত চুল থেকে খুলে পড়ে লুটিয়েছিল ধুলায়।

তা এখনও দিয়ে যাচ্ছে তোমার আবেশ,

রেখেছে তোমায় বন্দী করে হৃদয়ের কোনায়।

 

আর কত করব অপেক্ষা?

সামনে এসে দাড়াওনা একবার, একটু হেসে।

দেখি আরেকবার তোমায়, প্রেমে পড়ি ফের।

হাতে হাতটা রাখব ক্লিপটা ফেরত দিয়ে,

করে নেব পূর্ণ অংশ তোমায় আমার জীবনের।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top