Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

বাংলার বুকে

: | : ০৫/১১/২০১৩

যেখানে জীবন প্রতিটি ক্ষণ
পর অথবা আপন জন
নিয়ে বাঁধে সুখের ঘর,
প্রভাতে উঠিয়া সোনালী দিবাকর
আলোয় ভরায় সারা ঘরখানি।
সেখানটা কোথায় সবাই জানি
মুখস্থও আছে সবার মুখে।
এই বাংলার বুকে।
যেখানে সুখের ঘরে
হাজার দুঃখ হাজার থরে
সাজিয়ে ওঠে; আমাদেরই দোষে
আত্ম অহংকারের বিরস রোষে।
নিজের মাথায় নিজেই করি আঘাত।
তখনি জীবন খানি সুখের বদলে
ভরে যায় দুখে।
যেখানে দেখি রাত দিন
হাজার দুর্বৃত্ত আর নীতিহীন,
ক্ষুধাতুর পেটে লাথি মেরে
আপনার উদর ভরায় কেড়ে
ক্ষুধিতের সবটুকু খাদ্য।
বাজাইছে মিথ্যার বিজয় বাদ্য
কি আনন্দ কি মহাসুখে।
যেখানে আজও গরীব ধনবান
আকাশ-পাতাল দুস্তর ব্যবধান।
যেখানে আজও রক্তের স্বাধীনতা
খাঁচায় আটকা পাখির পরাধীনতা।
যেখানে চির মিথ্যা ও অন্যায়ে
খাঁটি সত্যের রং লাগায়ে
মুখোশ পরে যুগে যুগে
সে এই বাংলার বুকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top