Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

একই কক্ষপথে

: | : ১২/১১/২০১৩

আমি বার বার ফিরে আসি পৃথিবীতে
পৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।

কবে কে যেন আঘাত করেছিল তাকে
সে আঘাত সইতে না পেরে
আজও আর্তনাদ করে করে
ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে
একই ঘূর্ণি পথে
একই কক্ষপথে।

কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর
সেই আর্তনাদ শুনতে কি চাও তুমি
তবে তৈরি থেকো
কোনও এক চাঁদ বিহীন মধ্যরাতে
কান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top