Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

একের ভিতরে দুই

: | : ১৭/১১/২০১৩

পৃথিবী ঘুরছে
পুরনো ধ্বংস হচ্ছে নতুন করছে আত্মপ্রকাশ
ছুটছে মানুষ
চলছে জীবন যুদ্ধ
কেউ জয়ী হচ্ছে কেউ জীবন যুদ্ধে পরাজিত সৈনিক
মানুষ হয়েও কেউ বা মানুষেরই জন্য ঝরাচ্ছে ঘাম।

মানবের কর্ম দেখি জীবজন্তুর কাজও চোখে পড়ে
কথা শুনি মানবের আবার পশুর ডাকও শুনতে পাই
বিবেচনার দ্বারা কিছু মানুষ চালিত না হয়ে
চালিত হয় কৌশলে।

কথা-কাজের যুক্তিবোধের মাপকাঠিকে শৃংখলিত করে
শিকার ধরার জন্য জীবজন্তুর
ওত পেতে বসে থাকার স্বভাব নিয়ে
কিছু মানুষ হয়েছে একের ভিতরে দুই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top