Today 07 Apr 2026
Top today
Welcome to cholontika

ফাঁকা মাঠে

: | : ২১/১১/২০১৩

 

 

 

দেশের মানুষ দেশের মালিক
সংবিধানে লিখা
ভোটের সময় কে দেবে ভোট
দেবেন নাকি কাকা,

 

জোট ভেঙ্গেছে ভোট করিবে
বিরোধী দল বাঁকা
খালি মাঠে এমন সুযোগ
গোল করিবে ফাঁকা,

 

ফাঁকা মাঠে বাঁকা পথে
জয় করিবে ভোট
শান্তির নামে ভ্রান্ত পথে
শয়তান বাঁধে জোট,

 

জোট বাঁধিয়ে লুঠ করিবে
দেশের সম্পদ প্রাচার
অনাচারে অবিচারে
কাঁদো মানুষ আবার,

 

সময় থাকতে জাগো বন্ধু
জাগো আরেকবার
শয়তানদের রুখ্‌তে হলে
গর্জে উঠো আরেকবার।

 

.

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top