Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

ভালোবাসা

: | : ২৪/১১/২০১৩

ভালোবাসায় দাড়ি, কমা বসাতে নেই
একদম মানা প্রশ্নবোধক চিহ্ন বসাতে
কেননা তখন অনেক জিজ্ঞাসার জবাব দিতে হবে,
ভালোবাসায় কোন প্রশ্ন চলে না
তাই বৃথা কোন সমাধান খুঁজেও লাভ নেই।
কোলন, সেমিকোলনের ব্যবহারও করতে নেই
ভালোবাসাকে আজ ছেড়ে দিয়েছি মাঠে
সে ঘোরাঘুরি করুক মনের আনন্দে, অবাধে
তার নিজস্ব আকাশ জুড়ে।
হঠাৎ বিস্ময়বোধক চিহ্ন দিয়ে তার মাথাটা নষ্ট করে দিব না আমি
কেননা ভালোবাসা যে বাঁধাহীন পাখির মতো মুক্ত
সে উড়ুক সীমাহীন নীল আকাশে, স্বপ্ন দেখুক বুক ভরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top