Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

দেহ অর্ঘ

: | : ২৫/১১/২০১৩

স্মৃতির দরজা খুলে বাগানের ফুল দেখো

ঝড়ো হওয়ার তছনছ

প্রজাপতির ছিন্ন পাখায় তবু তোমার পরিচয়টুকু…

 

ওই যে নৈশ ভোজের উদগ্র প্রসাদ

ছেঁকে ধরা মাছির স্তূপে ভাসমান কিলবিল অণুরণ,

শুক্রাণু ফোটেনি দেখো,ভোর আকাশের

চোখ ফোটা হল না তো আর

সায়াহ্নের ঝরা ফুল কৈ ?

আসনের বাসী পুষ্প কুড়িয়ে

তবে কি দিয়ে সজ্জা তোমার দেহ অর্ঘ !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top