Today 17 Mar 2026
Top today
Welcome to cholontika

দুটি কারণ

: | : ৩০/১১/২০১৩

যতো খেলাই করো না তুমি
বল যতোই কথা
সেরা দুটি খেলা হল
আহার আর যৌনতা।

মানুষের যতো কিছু অর্জন
সভ্যতার যতদূর আগমন
সব কিছুর মূলে দেখি
এ দুটি কারণ।

মানুষ যে প্রথম মানুষ ভালবেসেছে
মানুষ যে প্রথম মানুষকে মেরেছে
আহার আর যৌনতাই
তার মূলে রয়েছে।

আজ যে সাড়ে চার বিলিয়ন টন
খাবারের বার্ষিক আয়োজন
আহারই তার মূল যে কারণ।
এক নর আর এক নারী থেকে
আজ যে সাতশ কোটি জনগণ
যৌনতাই তার একমাত্র কারণ।

হিংসা ঈর্ষা লোভ চাহিদা
ভালবাসা উল্লাস উচ্চাশা শুভেচ্ছা
ধর্ম কর্ম ক্ষুদ্র বিশালতা
টাকা পয়সা এক ও আলাদা
আশা ভরসা চতুরতা জিজ্ঞাসা
মূলে আছে আহার আর যৌনতা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top