Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

সেই ছেলেটি

: | : ০৩/১২/২০১৩

একটি ছেলে হারিয়ে গেল সেই যে একাত্তরে
তাকে ভেবেই লাল সবুজের পতাকাটা ওড়ে
চোখে ছিল স্বপ্ন শপথ প্রত্যয়ে মন ভারি
সেই ছেলেটা বাংলাদেশের ভুলতে কি হায় পারি !

বুকটি জুড়ে তার ছিল যে আকাশ সমান আশা
মা মাটি ও ভাষার জন্য অগাধ ভালোবাসা
তাই সে দিল রক্ত ঢেলে রাখলো দেশের মান
কেউ কখনো ভুলবে নাতো তার সে অবদান।

যুদ্ধ করে শহীদ হলো ফিরলো না সে আর
সেই কি আহা রফিক নাকি বরকত জব্বার!
তার রক্তেই ভাষা পেলাম, পেলাম সোনার দেশ
সেই ছেলেটির কাছে সবার ঋণের তো নেই শেষ!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top