Today 25 Feb 2026
Top today
Welcome to cholontika

হাবুল তাবুল

: | : ১০/১২/২০১৩

(১)

দুই বাঘিনীর লড়া লড়ি
চিল শকুনের উড়া উড়ি
ভীতু হরিণ ছুটা ছুটি
চলছে লড়াই ফাটাফাটি।

 

(২)

গাধার কাজ গাধা করে
আধা খায় আধা ফেলে
নেতারা সব তলে তলে
দেশের সম্পদ জলে ফেলে।

 

(৩)

পুড়ছে মানুষ, মরছে মানুষ
জন দরদী নেতারা সব ঘুমাই
ইদুঁর বিড়াল স্বপ্ন দেখে
গাঁজার নৌকা পাহাড় ডিঙায়।

 

(৪)

পাগল নাচে, ছাগল নাচে
নাচে শত কুত্তা বিলাই
অন্ধকারে শেয়াল নাচে
আলোতে সব লুকায়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top