Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

শীতের কাব্য

: | : ১১/১২/২০১৩

 

 

(১)

 

একটু দেবে
আধটু দেবে
তোমার বুকের উম
তোমায় নিয়ে
দেবো আমি
শীত পাড়ানী ঘুম।

 

(২)

 

একটু দেবে
আধটু দেবে
রাঙা ঠোঁটের চুম্‌,
ঝরুক ঝরুক
ভালবাসা
নরম গরম মোম।

 

(৩)

 

শীতের রাতে
বরফ পরে
হাড় কাঁপানী ধুম,
দাঁতে দাঁতে
খিড়খিড়ানী
কাহার বুকে উম?

 

(৪)

 

আহ্লাদে
অনুরাগে
ঠোঁট রাঙাবে কভে?
রাঙা ঠোঁটে  
চুমে চুমে
সোহাগ করবো তবে।

 

(৫)

 

একটু নয়
আধটু নয়
সবটা দিলে তবে
তোমার বুকে
উমে উমে
ঘুমটা গভীর হবে।

 

…………………………..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top