Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

হলোনা পথ চলা তোমার সনে।

: | : ১৮/১২/২০১৩

ঢাকঢোল পিটিয়ে বলতে চাইনি
ভালবাসি।
আক্ষেপ করেছো বার বার
কেন বলিনি একবার
ভালবাসি ।
অলিগলি সব পথ ঘুরেছ তুমি
খুজেঁছ উচু, নীচু, আলোও আধাঁর
তুমি কি স্বপ্ন দেখেছ একবার ঘর বাধাঁর ?
যতবর আমি তোমার কাছে আসি
বলতে পারিনি তোমায় ভালবাসি,
অন্ধকারে তুমি আলো খোঁজনি
চোখ দেখে তুমি আকূতি বোঝনি
ঢাকঢোল পিটিয়ে তাই বলতে চাইনি
ভালবাসি।
আমি কাঁদা জলে হাটি
চলি পিছ ঢালা পথেও
আমি ধূলোকণা মাখি অঙ্গেও
চলতে ভালবাসি তোমার সঙ্গেও ।
তুমি ধূলো ঝাড়ো ক্ষনে ক্ষনে
মানুষ মাপো ধনে,মাপো না মনে
তাই হলোনা বলা ভালবাসি
হলোনা পথ চলা তোমার সনে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top