Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

ক্ষণিকের অতিথী

: | : ২৩/১২/২০১৩

মাটির খাঁচায় বন্ধি তুমি অতি ক্ষুদ্র অলি
দম ফুরালে যাবে চলি
ভব ঘরের মায়া ফেলি
অসীমের পানে
অতিথী তুমি ক্ষণিকের ভূবনে ।
কোথা থেকে এলে
কোথায় যাবে চলে
ক্ষণিকের অতিথী তুমি এ ভূবনে।।
কে হবে সুজন তোমার, কে হবে গুরু
ক্ষনিকের এ আলয় অসীমের শুরু
খুঁজতে হবে সুজন বন্ধু,সত্যিকারের গুরু
ক্ষনিকের এ আলয় অসীমের শুরু,অসীমের শুরু।
সকাল গড়িয়ে দুপুর, ঘনিয়ে আসবে সাজ
কাল ভেবে ফেলে রেখোনা পরকালের কাজ।
যে দিল আলো তোমায় দুনিয়া দেখবার
চিরনিদ্রায় যাবে তুমি ফিরবেনা আর
ঈশারা তাঁর,সে নিরাকার
চেষ্টা করেছ কি তাকে খোঁজবার ?
অজানা দেশে যাবে তুমি ফিরবেনা আর
ঠুনকো জীবন তোমার মাটির কায়া
যতই কর যতন,যতই মায়া
যাত্রী হবে অসীমের পথপানে
ক্ষণিকের অতিথী তুমি এ ভূবনে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top