Today 13 Oct 2026
Top today
Welcome to cholontika

কিছু ভালো লাগে না

: | : ২৯/১২/২০১৩

বারান্দায় পড়ে থাকে শীতের রোদ

জানালার কাচে লেগে থাকে বাতাসের কুচি

ধুলোমাখা মন দরজা খোলেনা

আজ কিছু ভালো লাগে না

সে কি ভুলে গেছে

আবছা অন্ধাকারে কার ছায়া পড়ে

কার ভাবনা ভাবে মন

স্নাউতন্ত্রে বেজে ওঠে কার রিংটন

বিছানার চাদর ঝুলে গেছে

কারো স্পর্শের কাতর অপেক্ষায়

আলনায় রাখা কাপড় অগোছালো

ঘুমভাঙ্গা কিশোরীর চুলের মত মন এলোমেলো

বিকেলের ঘুড়ির সুতো ছিড়ে যায়

ঝুপ করে নেমে আসে অন্ধকার

তবু জোনাকির আলো জ্বলে না

আজ কিছু ভালো লাগে না …..
গোলাম রাশিদ

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top