Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

ক্ষমতা

: | : ০৫/০১/২০১৪

প্রিয়ার রূপের চেয়ে ক্ষমতার রূপ বেশি সুন্দর

এই রূপ যে একবার দেখেছে ভুলতে পারে না কিছুতেই।

ক্ষমতার লোভ কৃষ্ণ গহব্বরের মতো টেনে নিতে চাই সবকিছু।

জীবনের দামে যে আলোর রেখা ফুটে ওঠে

ক্ষমতার সীমানায় এসে অন্ধকারের গহব্বরে তলিয়ে যায়।

 

ঝড়ের হাওয়ার চেয়ে আরো শক্তি নিয়ে

পাহাড়ের চূড়ায় বসে ক্ষমতা

পৃথিবীতে এনেছে ডেকে অশান্ত সাগরকে

ক্ষমতার সাগরের ঝড় ওঠে

চোখে মুখে তোলে বিদ্যুতের ফণা।

 

প্রেমিকের হৃদয়ের আকাঙ্খার মতো অতি গোপনে

ক্ষমতার লোভ ওঠে জেগে

মনের ব্যথার মতো শরীরের শিরায় শিরায় আলোড়ন তোলে!

ক্ষমতার চির যৌবন রূপ দেখে

বৃদ্ধের হৃদয়ও কাঁপে প্রেমের আবেগে উচ্ছ্বাসে

সেও চাই বুকে জড়িয়ে ধরে রাখতে চিরকালের মতো।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top