Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

টোকাই

: | : ০৭/০১/২০১৪

রাস্তার পাশে আমার
ভাঙ্গা ঘরে বাস,
ময়লা আবর্জনা কুড়িয়ে আমার
কাটে বার মাস।

কেউ বলে টোকাই আমায়
কেউ বা বলে পিচ্ছি,
অর্ধহারে অনাহারে
জীবন আমি কাটাচ্ছি।

দিবানিশি কাটাই আমি
থাকি একা একা,
ধুকে ধুকে মরছি আমি
পাইনা কারো দেখা।

এভাবে রাস্তায় রাস্তায় কাটবে
আমার সারাটি জীবন,
এই মায়া মমতাহীন ভুবনে
কেউ করবে না আমায় আপন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top