Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

ফুল?

: | : ১২/০১/২০১৪

ফুল নিবে কেউ ফুল?
যে ফুলের মাঝে সৌরভ আছে,
যে ফুলের মাঝে আবেগ আছে।
যেই ফুলেতে মনের কথা লুকানো,
যেই ফুলেতে প্রাণের ব্যথা শুকানো।

ফুল দিবে কেউ ফুল?
যে ফুলের ভাঁজে অশ্রু মালা গাঁথা,
যে ফুলের সাজে প্রেমের বুনন কাঁথা।
যেই ফুলেতে ছুঁয়ে দেখার ব্যাকুলতা,
যেই ফুলেতে বেঁধে রাখার আকুলতা।

ফুল নিবে না ফুল দিবে না কেউ,
এমনি করেই কাটবে জীবন ঢেউ।
এমনি যাবে প্রহরগুলো ফুল শুকিয়ে ঝরে,
আবেগ ভরা ক্ষণগুলো তাই হাহাকারে ভরে।

FB Photo

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top