Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

মুক্ত মহল

: | : ১৬/০১/২০১৪

মুক্ত মহল
ভেলা ভাসিয়ে পারি দেবো
নদীর উপারে চর,
চোর, ডাকাত,সন্রাসী নেই সেথা
বাধিবো সুখের ঘর।

চরের জমি, সে তো খোদার দান
নেই কোন দখলদার,
এ তল্লাটে শুনিনি কভু
কেউ লাঠিয়াল সরদার।

ডাকাত কভু যাবেনা সেথায়
নেই গচ্ছিত টাকা,
অর্থের লোভে সন্রাসী হয়ে
চলে যায় সব ঢাকা।

ঢাকার মানুষ সব রঙিন ফানুস
নয় বন্ধু পরস্পর,
সন্রাসী রুখবে কেমনে তারা
বাঁধবে সুখের ঘর?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top