Today 18 Mar 2026
Top today
Welcome to cholontika

হিয়ারে তুই

: | : ২৫/০১/২০১৪

হিয়ারে তুই আছস কোন যে বেশে ?
ভালোবাসায় যতন করে রাখবো কোন দেশে?
বন্ধু প্রতিমা তুই যে আমার সারাবেলার সাথি,
হৃদয় দিয়ে ফেরাই তোরে সুরের মালা গাঁথি।
পাগল পাগল মনটা আমার সুখের দোলাচল,
তোর তরেই বন্ধু আমার সকল আশার বল।
তুই যে আমার একলা সনের জোনাক ভরা পথ,
তুই যে আমার হৃদয় ভরা অসীম গতির রথ।
তোর সনে মোর অল্প সময় অসীম হয়ে বয়,
তোর সনে মোর মনখানি আজ উদার হয়ে রয়।
তুই যে আমার আবেগ-বিবেক ঝরা বিকেল বেলা,
তুই যে আমার হৃদয়-কুসুম ভোরের বকুল মালা।
একটি গোলাপ দুটি গোলাপ পাঁচটি গোলাপ তোর,
ফুলের বনের সব পাখিদের মিষ্টি সুরও তোর।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top