Today 07 Apr 2026
Top today
Welcome to cholontika

ফোটা ফোটা স্নিগ্ধতা মিশানো গোলাপী জবায়…….

: | : ১৭/০২/২০১৪

আলো আঁধারীর সন্ধ্যায়
মনটা কোথায় হারিয়েছে,
জানি না কিসের ছোঁয়ায়।
মাঝে মাঝে এক চিলতে সুখ,
নিয়ে আসে উড়িয়ে সুখের পায়রারা
সেই সময়টাতে প্রসন্নতায় ছেঁয়ে থাকে মুখ।
দু:খরা পালায় নতজানু হয়ে
ভ্রু রেখা কুঞ্চিত করে
সুখের ছোঁয়ায় দু:খ যায় ক্ষয়ে ক্ষয়ে।
বন্ধন তো চাই নে অন্যকিছু
বন্ধুত্বের আহবানে শুধু দাও সাড়া,
ফিরে দেখ নিয়েছি তোমার পিছু।
মাত্র হয়ে যাওয়া এক পশলা বৃষ্টির ছোঁয়ায়
ফোটা ফোটা স্নিগ্ধতা মিশানো আছে দেখ!!
তোমার জন্য আনা একশ দুইটি গোলাপী জবায়।

………………………….
সবই কাল্পনিক………..
https://lh3.googleusercontent.com/-7dLPUwi1F9k/UacYigi_9yI/AAAAAAAASPk/H_97AcxsDGI/s594-no/__7137093_orig.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top