Today 17 Mar 2026
Top today
Welcome to cholontika

জেগে আছি এখনও

: | : ২০/০২/২০১৪

জেগে আছি এখনও , যদিও
প্রহরের পর প্রহর নিশি যায়
নক্ষত্র মালা ধরে নানা রঙ
আদমসুরত , কালপুরুষ ক্ষণে ক্ষণে বদলায় স্থান
শুকতারা করে উঠি উঠি

হঠাত ধূমকেতুর দুরন্ত চলা ভাবনারে করে এলোমেলো
ইচ্ছে ঘুড়ি মেলে পুচ্ছ
লাল ,নীল, হলুদ কাতান পরে
সহসাই আজিব উষ্ণতা ঘিরে ধরে, এই ঊষর মনে
কলকণ্ঠ সেই আগের মতই এখনও ডাকে
বিহঙ্গম ফিরে আসে নীড়ে
রিমঝিম শব্দে বৃষ্টিরা প্রশান্তির ঢেউ তুলে, অথচ
শেষ হয়নি আজও আমার অপেক্ষার প্রহর !!!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top