Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

চেনা ছড়া – ৫

: | : ২২/০২/২০১৪

চেনা ছড়া

(১৭)
খুকুমণি শুধায় মাকে,
“রাজনীতিবিদ দল,
নামলে মাঠে কোনটা খেলে
ক্রিকেট না ফুটবল?”

(১৮)
সরকারী এক কর্মী বলে,
“এটাই আমার আইন,
বিনা ঘুষে ফাইলে আমি
করি নাতো সাইন।”

(১৯)
তরকারীটা খেতে মোটেও
লাগে নাতো ঝাল।
গুঁড়ো মরিচ রং মেশানো
দেখতে শুধুই লাল।

(২০)
ভুলেও মুখে নেয় নাতো কেউ
গ্রামে যাওয়ার নাম,
মুখে সবাই বলেই খালাস
“আমার শ্যামল গ্রাম”।


মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top